মেধাবী
Toggle menu

বুদ্ধদেব বসু ছাত্রাবস্থায় কোন পত্রিকা প্রকাশের সাথে যুক্ত ছিলেন?

সঠিক উত্তর
বাসন্তিকা

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

রবীন্দ্রনাথের পর বাংলা সাহিত্যে 'সব্যসাচী' লেখক বলা হয় বুদ্ধদেব বসুকে।
- তিনি ছিলেন একাধারে কবি, কথাসাহিত্যিক, নাট্যকার, প্রাবন্ধিক, অনুবাদক ও সম্পাদক।
- তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ইংরেজি বিভাগে পড়াশোনা করেন।
- জগন্নাথ হলে ছাত্রাবস্থায় তিনি বাসন্তিকা পত্রিকা প্রকাশের সাথে যুক্ত ছিলেন।
- তাঁর সম্পাদিত দুটি পত্রিকা - কবিতা (১৯২৭-২৯) এবং কবিতা (১৩৪২- ৪৭)
- পদ্যগদ্য মিলিয়ে তাঁর গ্রন্থসংখ্যা শতাধিক।

সেসবের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো:

কবিতা

- বন্দীর বন্দনা (১৯৩০)
- কঙ্কাবতী (১৯৩৭)
- দ্রৌপদীর শাড়ী (১৯৪৮)
- শীতের প্রার্থনা: বসন্তের উত্তর (১৯৫৫)
- যে আঁধার আলোর অধিক (১৯৫৮)

উপন্যাস

- সাড়া (১৯৩০)
- সানন্দা (১৯৩৩)
- লাল মেঘ (১৯৩৪)
- পরিক্রমা ( ১৯৩৮)
- তিথিডোর (১৯৪৮)
- রাতভর বৃষ্টি (১৯৬৭)
- পাতাল থেকে আলাপ (১৯৬৭)
- গোলাপ কেন কালো (১৯৬৮)

গল্পগ্রন্থ

- অভিনয়, অভিনয় নয় (১৯৩০)
- রেখাচিত্র (১৯৩১)
- ভাসো আমার ভেলা (১৯৬৩)

নাটক

- তপস্বী ও তরঙ্গিণী (১৯৬৬)
- কলকাতার ইলেকট্রা ও সত্যসন্ধ (১৯৬৮)

প্রবন্ধ

- কালের পুতুল (১৯৪৬)
- সাহিত্যচর্চা (১৯৫৪)
- রবীন্দ্রনাথ: কথাসাহিত্য (১৯৫৫)
- স্বদেশ ও সংস্কৃতি (১৯৫৭)

ভ্রমণ ও স্মৃতিকথা

- হঠাৎ আলোর ঝলকানি (১৯৩৫)
- সব-পেয়েছির দেশে (১৯৪১)
- জাপানি জার্নাল (১৯৬২)
- দেশান্তর (১৯৬৬)
- আমার ছেলেবেলা (১৯৭৩)
- আমার যৌবন (১৯৭৬)

অনুবাদ

- কালিদাসের মেঘদূত (১৯৫৭)
- শার্ল বোদলেয়ার: তাঁর কবিতা (১৯৬০)
- রাইনের মারিয়া রিলকের কবিতা (১৯৭০) ইত্যাদি।


উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

বাসন্তিকা সঠিক
কল্লোল
সবুজপত্র
সমকাল

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা বাংলা সাহিত্য
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড