• BRICS: - এটি একটি অর্থনৈতিক জোট। - প্রতিষ্ঠাকাল: ২০০৮ সালের ১৬ মে। - ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস। - দক্ষিণ আফ্রিকা ২০১১ সালে যোগদান করলে BRIC থেকে নামকরণ করা হয় BRICS। - এর কোনো সদরদপ্তর নেই। - তবে যে দেশে সম্মেলন হবে, সেই দেশ থেকে অস্থায়ীভাবে কাজ পরিচালনা করা হয়। - বর্তমান ২০২৫ সালের জন্য সভাপতি দেশ নির্বাচিত হয়েছে ব্রাজিল। - ২০২৪ সালে ১৬তম ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হয় কাজান, রাশিয়াতে। - ২০২৫ সালে ১৭তম ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হবে রিও ডে জেনেরিও, ব্রাজিলে।
উৎস: ব্রিক্স পোর্টাল ও ব্রাজিলের সরকারি ওয়েবসাইট।