মূল বিষয়বস্তুতে যান

BRICS কর্তৃক প্রতিষ্ঠিত NDB ব্যাংক এর সদরদপ্তর কোন শহরে অবস্থিত?

সঠিক উত্তর

সাংহাই

সঠিক উত্তর: সাংহাই

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আন্তর্জাতিক ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

BRICS:
- ২০০৮ সালের ১৬ মে ব্রিকস (BRICS) গঠিত হয়।
- এটি একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- দক্ষিণ আফ্রিকা ২০১১ সালে যোগদান করলে BRIC থেকে নামকরণ করা হয় BRICS।
- নামকরণ করা হয় এই পাঁচটি দেশের নামের আদ্যক্ষর দিয়ে।
- এর কোনো সদরদপ্তর নেই; তবে যে দেশে সম্মেলন হবে, সেই দেশ থেকে অস্থায়ীভাবে কাজ পরিচালনা করা হয়।
- BRICS এর উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক হলো NDB (New Development Bank)।
- ব্যাংকটির সদরদপ্তর অবস্থিত চীনের সাংহাই শহরে।

New Development Bank (NDB)।
- ২০১২ সালে ভারতে অনুষ্ঠিত চতুর্থ ব্রিকস সম্মেলনে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ব্রিকস জোটের একটি ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব করে।
- ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত পঞ্চম সম্মেলনে ব্রিকস নেতারা একটি ব্যাংক প্রতিষ্ঠার ব্যাপারে একমত হয়।
- ২০১৪ সালের ১৫ জুলাই ব্রাজিলের ফোর্টালেজায় অনুষ্ঠিত ব্রিকসের ষষ্ঠ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর হয়।
আনুষ্ঠানিক এই চুক্তিটির নাম - Fortaleza Declaration।
- নতুন প্রতিষ্ঠিত এই ব্যাংকটির নাম - New Development Bank (NDB)।
- ২০১৫ সালের ৭ জুলাই Fortaleza Declaration কার্যকর হয় এবং আনুষ্ঠানিকভাবে New Development Bank (NDB) প্রতিষ্ঠিত হয়।
- ব্যাংকটির সদরদপ্তর অবস্থিত চীনের সাংহাই শহরে।


- ব্যাংকটির বর্তমান প্রেসিডেন্ট ব্রাজিলের মার্কোস ট্রয়োজো।
- ব্যাংকটির প্রতিষ্ঠাকালীন সদস্য ৫ হলেও বর্তমান পূর্ণ সদস্য - ৭টি।
- এছাড়া উরুগুয়ের সদস্যপদ প্রক্রিয়াধীন রয়েছে।
- ১৬ সেপ্টেম্বর ২০২১ তারিখে বাংলাদেশ এই ব্যাংকের সদস্যপদ লাভ করে। NDB তে বাংলাদেশের শেয়ার ১.৮৩ শতাংশ।

তথ্যসূত্র- ব্রিকসের ওয়েবসাইট।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. মস্কো
  2. নয়াদিল্লী
  3. বেইজিং
  4. সাংহাই সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  3. 3

    Where is the setting of the play ‘Hamlet’?

  4. 4

    প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?

  5. 5

    নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল