BRICS: - ব্রিকস একটি অর্থনৈতিক জোট। - ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস। - পূর্বনাম: ব্রিক (BRIC)। - এর বর্তমান সদস্য: ১০টি। - সদস্যগুলো হলো: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ও ইথিওপিয়া। - এর কোনো সদরদপ্তর নেই।
উল্লেখ্য, - ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২৩ সালে দক্ষিন আফ্রিকার জোহানেসবার্গে। - উক্ত সম্মেলনের মাধ্যমে সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ও ইথিওপিয়া জানুয়ারি, ২০২৪-এ ব্রিকসে যোগদান করেন।