বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ (BRI)-এর স্থলভিত্তিক অর্থনৈতিক করিডোরকে কী বলা হয়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: সিল্ক রোড ইকোনমিক বেল্ট
সঠিক উত্তর
সঠিক উত্তর: সিল্ক রোড ইকোনমিক বেল্ট
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
Belt and Road Initiative (BRI):
- বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ (BRI) হলো চীনের একটি উদ্যোগ।
- চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০১৩ সালের অক্টোবরে কাজাখস্তানে প্রথম এই প্রকল্পের বিষয়টি প্রকাশ করেন।
- এটি প্রথমে OBOR (One Belt, One Road) নামে পরিচিত ছিল, পরবর্তীতে ২০১৬ সালে এর নাম পরিবর্তন করে BRI রাখা হয়।
- মূল লক্ষ্য: প্রাচীন 'সিল্ক রোড' (Silk Road)-এর ঐতিহাসিক রুটকে পুনরুজ্জীবিত করে এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ মহাদেশকে সড়ক, রেল ও সমুদ্রপথে যুক্ত করার মাধ্যমে একটি বিশাল বৈশ্বিক অর্থনৈতিক নেটওয়ার্ক গড়ে তোলা। এর মাধ্যমে চীন তার উৎপাদিত পণ্যের জন্য নিরবচ্ছিন্ন বাজার এবং জ্বালানি আমদানির নিরাপদ রুট নিশ্চিত করতে চায়।
• BRI-এর দুটি প্রধান অংশ:
১. সিল্ক রোড ইকোনমিক বেস্ট (The Silk Road Economic Belt): এটি মূলত স্থলপথ। এটি চীন থেকে শুরু করে মধ্য এশিয়া, রাশিয়া হয়ে ইউরোপ পর্যন্ত রেল ও সড়ক নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত।
২. ২১ শতকের সামুদ্রিক সিল্ক রোড (21st Century Maritime Silk Road): এটি মূলত সমুদ্রপথ। এটি চীনের উপকূল থেকে শুরু করে দক্ষিণ চীন সাগর, ভারত মহাসাগর, লোহিত সাগর হয়ে ভূমধ্যসাগর তথা ইউরোপ ও আফ্রিকা মহাদেশের প্রধান প্রধান বন্দরগুলোকে যুক্ত করেছে।
উল্লেখ্য,
• CPEC (China-Pakistan Economic Corridor): এটি ওবেরের (OBOR) সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। চীনের জিনজিয়াং প্রদেশ থেকে পাকিস্তানের গোয়াদর বন্দর পর্যন্ত বিস্তৃত এই অর্থনৈতিক করিডোরের মাধ্যমে চীন সরাসরি ভারত মহাসাগরে প্রবেশাধিকার পাচ্ছে, যা তার 'মালাক্কা ডিলেমা'র বড় সমাধান।
• খাণের ফাঁদ কুটনীতি (Debt-trap Diplomacy): সমালোচকদের (বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত) মতে, চীন এই প্রজেক্টের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে বিপুল পরিমাণ অবকাঠামোগত ঋণ দেয়। পরবর্তীতে সেই দেশ ঋণ পরিশোধে ব্যর্থ হলে চীন তাদের কৌশলগত সম্পদ বা বন্দর নিজেদের নিয়ন্ত্রণে নেয় (যেমন: শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর, যা চীন ৯৯ বছরের জন্য লিজ নিয়েছে)।
এছাড়াও,
- BRI-এর প্রভাব কমাতে পশ্চিমা দেশগুলো (G7) PGII (Partnership for Global Infrastructure and Investment) এবং ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর (IMEC) চালুর ঘোষণা দিয়েছে।
উৎস: i) Britannica.
ii) Belt and Road Portal ওয়েবসাইট।
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন