মেধাবী
Toggle menu

বলশেভিক বিপ্লব/অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দেন কে?

সঠিক উত্তর
ভ্লাদিমির লেনিন

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

রুশ বিপ্লব (Russian Revolution)▪ প্রথম বিশ্বযুদ্ধের শেষের দিকে ইউরোপের দেশ রাশিয়ায় জারতন্ত্রের উচ্ছেদের জন্য বিপ্লব সংঘটিত হয়। এই বিপ্লবের ফলে বিশ্বের বুকে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।▪ রাশিয়া ও বিশ্ব ইতিহাসে ১৯১৭ সালে সংঘটিত এই বিপ্লব রুশ বিপ্লব (Russian Revolution) নামে পরিচিত।▪ ১৯১৭ সালে রাশিয়ায় মূলত দুটি বিপ্লব সংঘটিত হয়। এই দুটি বিপ্লবকে একত্রে “১৯১৭ সালের রুশ বিপ্লব” (Russian Revolution of 1917) বলা হয়। ১৯১৭ সালে রাশিয়ায় যে দুটি বিপ্লব সংঘটিত হয় সেগুলো হচ্ছে - ফেব্রুয়ারি বিপ্লব- রুশ বিপ্লবের প্রথম পর্যায়কে ফেব্রুয়ারি বিপ্লব বলা হয়।- ফেব্রুয়ারি বিপ্লবের ফলে - রাজতন্ত্রের অবসান ঘটে এবং জার দ্বিতীয় নিকোলাসকে ক্ষমতা থেকে উচ্ছেদ ও বন্দি করা হয়।- ফেব্রুয়ারি বিপ্লবের নেতৃত্ব ছিলেন - আলেক্সান্দ্রো এফ. ক্যারেনস্কি (Aleksandr F. Kerensky)।বলশেভিক বিপ্লব/অক্টোবর বিপ্লব- রুশ বিপ্লবের দ্বিতীয় পর্যায়কে বলশেভিক বা অক্টোবর বিপ্লব বলে।- বলশেভিক বিপ্লবের ফলে - রাশিয়ায় লেনিনের নেতৃত্বে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে।- বলশেভিক বিপ্লবের নেতা ছিলেন - ভ্লাদিমির লেনিন ও লিওন ট্রটস্কি।তথ্যসূত্র: হিস্টোরি ও ব্রিটানিকা.কম।

সকল অপশন

রেফারেন্স মাত্র

জোসেফ স্ট্যালিন
আলেক্সান্দ্রো এফ. ক্যারেনস্কি
মিখাইল গর্বাচেভ
ভ্লাদিমির লেনিন সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
আন্তর্জাতিক
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড