• প্রাণি টিস্যু তার গঠনকারী কোষের সংখ্যা, বৈশিষ্ট্য এবং তাদের নিঃসৃত পদার্থের বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রধানত চার ধরনের হয়। যথা: ১. আবরণী টিস্যু, ২. যোজক টিস্যু, ৩. পেশি টিস্যু এবং ৪. স্নায়ু টিস্যু।
রক্ত: • রক্ত এক ধরনের ক্ষারীয়, ঈষৎ লবণাক্ত এবং লালবর্ণের তরল যোজক টিস্যু। • ধমনি, শিরা ও কৈশিকনালির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে রক্ত অভ্যন্তরীণ পরিবহনে অংশ নেয়। • উষ্ণ রক্তবাহী প্রাণীর দেহে রক্ত তাপমাত্রার ভারসাম্য রক্ষা করে।
• রক্তের উপাদান দুটি- রক্তরস এবং রক্তকণিকা।
• রক্তরস (Plasma): রক্তের তরল অংশ, এর রং ঈষৎ হলুদাভ। এর প্রায় 91-92% অংশ পানি এবং 8-9% অংশ জৈব ও অজৈব পদার্থ। এসব রক্তরসের ভিতর বিভিন্ন ধরনের প্রোটিন এবং বর্জ্য পদার্থ থাকে।
• রক্তকণিকা তিন ধরনের। যথা: - লোহিত রক্তকণিকা (Erythrocyte বা Red blood corpuscles বা RBC), - শ্বেত রক্তকণিকা (Leukocyte বা white blood corpuscles বা WBC) এবং - অণুচক্রিকা (Thrombocytes বা Blood platelet)।