প্রাণি টিস্যুর প্রকারভেদ:
প্রাণি টিস্যু তার গঠনকারী কোষের সংখ্যা, বৈশিষ্ট্য এবং তাদের নিঃসৃত পদার্থের বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রধানত চার ধরনের হয়—
আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু এবং স্নায়ু টিস্যু।
রক্ত: রক্ত এক ধরনের ক্ষারীয়, ঈষৎ লবণাক্ত এবং লালবর্ণের তরল যোজক টিস্যু।
ধমনি, শিরা ও কৈশিকনালির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে রক্ত অভ্যন্তরীণ পরিবহনে অংশ নেয়।
উষ্ণ রক্তবাহী প্রাণীর দেহে রক্ত তাপমাত্রার ভারসাম্য রক্ষা করে।
রক্তের উপাদান দুটি— রক্তরস এবং রক্তকণিকা।
রক্তরস (Plasma) রক্তের তরল অংশ, এর রং ঈষৎ হলুদাভ। এর প্রায় 91-92% অংশ পানি এবং 8-9% অংশ জৈব ও অজৈব পদার্থ।
এসব রক্তরসের ভিতর বিভিন্ন ধরনের প্রোটিন এবং বর্জ্য পদার্থ থাকে।
রক্তকণিকা তিন ধরনের। যথা:
- লোহিত রক্তকণিকা (Erythrocyte বা Red blood corpuscles বা RBC),
- শ্বেত রক্তকণিকা (Leukocyte বা white blood corpuscles বা WBC) এবং
- অণুচক্রিকা (Thrombocytes বা Blood platelet)।
উৎস: নবম-দশম শ্রেণি, জীববিজ্ঞান; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।