'Blood and Iron' নীতির প্রবক্তা কে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: অটো ভন বিসমার্ক
সঠিক উত্তর
সঠিক উত্তর: অটো ভন বিসমার্ক
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
→ 'Blood and Iron' নীতির প্রবক্তা অটো ভন বিসমার্ক।
- Blood and Iron হলো অটো ভন বিসমার্ক ১৮৬২ সালের ৩০ সেপ্টেম্বর প্রুশিয়ার পার্লামেন্টের বাজেট কমিটিতে প্রদত্ত একটি ঐতিহাসিক ভাষণের সঙ্গে যুক্ত বিখ্যাত নীতি।
- এই নীতির মূল বক্তব্য ছিল, শুধু বক্তৃতা বা সংখ্যাগরিষ্ঠতার ভোটে নয়, বরং সামরিক শক্তি ও বাস্তব ক্ষমতার মাধ্যমেই জাতীয় গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান সম্ভব।
- বিসমার্ক এই নীতির মাধ্যমে প্রুশিয়ার নেতৃত্বে জার্মানির একীকরণ এবং শক্তিশালী রাষ্ট্র গঠনের পক্ষে অবস্থান নেন।
- পরবর্তীকালে ‘Blood and Iron’ নীতি বিসমার্কের Realpolitik-এর প্রতীক হিসেবে পরিচিতি লাভ করে।
অটো ভন বিসমার্ক:
- অটো ভন বিসমার্ক ছিলেন প্রুশিয়ার অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক এবং জার্মান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা।
- তিনি ১৮১৫ সালের ১ এপ্রিল প্রুশিয়ার শ্যোনহাউজেনে জন্মগ্রহণ করেন।
- আইনশাস্ত্রে শিক্ষালাভের পর তিনি ১৮৪৯ সালে প্রুশিয়ার আইনসভায় নির্বাচিত হয়েছিলেন।
- পরবর্তীতে রাশিয়া ও ফ্রান্সে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে ১৮৬২ সালে প্রুশিয়ার প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হন।
- তাঁর নেতৃত্বে প্রুশিয়া ১৮৬৪ সালে ডেনমার্ক, ১৮৬৬ সালে অস্ট্রিয়া এবং ১৮৭০–৭১ সালে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধে বিজয় লাভ করে।
- এই ধারাবাহিক সাফল্যের মাধ্যমে তিনি প্রুশিয়ার নেতৃত্বে জার্মান রাষ্ট্রগুলোর রাজনৈতিক একীকরণ সম্পন্ন করেন।
- ১৮৭১ সালে জার্মান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হলে তিনি এর প্রথম চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হয়েছিলেন।
- 'আয়রন চ্যান্সেলর' নামে পরিচিত বিসমার্ক ইউরোপে জোটনীতি অনুসরণ করে দীর্ঘ সময় শান্তি বজায় রাখতে সক্ষম হন।
- দেশের অভ্যন্তরে তিনি প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কার চালু করলেও সমাজতান্ত্রিক দল ও ক্যাথলিক চার্চের বিরোধিতা করেন।
- ১৮৯০ সালে তিনি ক্ষমতা ত্যাগ করেন এবং ১৮৯৮ সালে মৃত্যুবরণ করেন।
তথ্যসূত্র - ব্রিটানিকা।
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন