মূল বিষয়বস্তুতে যান

‘বিয়ার হল অভ্যুত্থান’-এর নেতৃত্ব কে দিয়েছিলেন?

সঠিক উত্তর

অ্যাডলফ হিটলার

সঠিক উত্তর: অ্যাডলফ হিটলার

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আন্তর্জাতিক ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

বিয়ার হল অভ্যুত্থান:- ‘বিয়ার হল অভ্যুত্থান’-এর নেতৃত্ব দিয়েছিলেন অ্যাডলফ হিটলার।⇒ মিউনিখ অভ্যুত্থান বা বিয়ার হল অভ্যুত্থান ১৯২৩ সালের ৮-৯ নভেম্বর জার্মানির বাভারিয়া প্রদেশের মিউনিখে সংঘটিত হয়। - এটি ছিল অ্যাডলফ হিটলার এবং তার ন্যাশনাল সোশালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি (নাৎসি পার্টি)-র নেতৃত্বে বাভারিয়ার সরকার উৎখাতের একটি ব্যর্থ চেষ্টা।- অ্যাডলফ হিটলার এবং তার নাৎসি পার্টি মিউনিখের একটি বিয়ার হলে (বুর্গারব্রয়কেলার) জড়ো হয়ে বাভারিয়ার সরকারের বিরুদ্ধে এই অভ্যুত্থানের চেষ্টা চালায়।- এই ঘটনায় হিটলারের সঙ্গে এরিখ লুডেনডর্ফের মতো অন্যান্য নেতারাও জড়িত ছিলেন।- জার্মান পুলিশ ও সামরিক বাহিনী এই অভ্যুত্থান দমন করে। হিটলার গ্রেপ্তার হন এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন, যদিও তিনি মাত্র নয় মাস কারাভোগ করেন।- এই সময়ে তিনি তার বিখ্যাত গ্রন্থ ‘মেইন কাম্ফ’ (Mein Kampf) লেখেন।উল্লেখ্য,- অস্ট্রিয়ার ব্রাউনাউ শহরে ১৮৮৯ শহরে জন্মগ্রহণ করেন অ্যাডলফ হিটলার। - ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে জার্মান সেনাবাহিনীতে যোগ দেন তিনি।- প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর উদীয়মান রাজনৈতিক দল হিসেবে আলোচনায় আসে ‘জার্মান ওয়ার্কার্স পার্টি’।- ১৯১৯ সালের সেপ্টেম্বরে তিনি দলটিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।- ১৯২০ সালে দলের নাম পরিবর্তন করে ‘ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি’ করা হয়, যা পরে নাৎসি পার্টি নামে পরিচিতি পায়। ১৯২১ সালে নাৎসি পার্টির নেতৃত্ব নেন হিটলার এবং ২৫ দফা ঘোষণা করেন। এসব দফার মধ্যে অন্যতম ছিল ভার্সাই চুক্তি বাতিল করা।- হিটলার ১৯৩৩ সালের ৩০ জানুয়ারি জার্মানির চ্যান্সেলর হয়েছিলেন।উৎস: Britannica.

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. বেনিতো মুসোলিনী
  2. অ্যাডলফ হিটলার সঠিক
  3. জোসেফ স্ট্যালিন
  4. ফিসেল ক্যাস্ত্রো

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  3. 3

    Where is the setting of the play ‘Hamlet’?

  4. 4

    প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?

  5. 5

    নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল