মূল বিষয়বস্তুতে যান

বিশেষ্য শব্দের মতো সর্বনাম শব্দের সঙ্গেও যুক্ত হয় -

সঠিক উত্তর

উপরের সবগুলো

সঠিক উত্তর: উপরের সবগুলো

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

সর্বনাম - বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দকে সর্বনাম শব্দ বলে। - বাক্যের মধ্যে বিশেষ্য যে ভূমিকা পালন করে, সর্বনাম অনুরূপ ভূমিকা পালন করে। - যেমন: “শিমুল মনোযোগের সঙ্গে পড়াশোনা করত। তাই সে পরীক্ষায় ভালো করেছে।” দ্বিতীয় বাক্যের ‘সে’ প্রথম বাক্যের শিমুল’-এর পরিবর্তে বসেছে। - বিশেষ্য শব্দের মতো সর্বনাম শব্দের সঙ্গেও বিভক্তি, নির্দেশক, বচন প্রভৃতি যুক্ত হয়। ♣ সর্বনামের শ্রেণিবিভাগ: • সর্বনামকে নিচের নয়টি শ্রেণিতে ভাগ করা যায়। ১. ব্যক্তিবাচক সর্বনাম: - যেমন: আমি, আমরা আমাকে, আমাদের, তুমি, তোমরা, তুই তোরা, আপনি, আপনারা তোমাকে, তোকে, আপনাকে, সে, তারা, তিনি তাঁরা, এ, এরা, ওর, ওদের ইত্যাদি। ২. আত্মবাচক সর্বনাম: - যেমন: নিজে, স্বয়ং ইত্যাদি। ৩. নির্দেশক সর্বনাম: - যেমন: এ, এই, এরা, ইনি, ও, ওই, ওরা, উনি। ৪.অনির্দিষ্ট সর্বনাম:- যেমন: কেউ, কোথাও, কিছু, একজন ইত্যাদি। ৫. প্রশ্নবাচক সর্বনাম: - যেমন: কে, কারা, কাকে, কার, কী ইত্যাদি। ৬. সাপেক্ষ সর্বনাম: - যেমন: যারা-তারা, যে-সে, যেমন-তেমন ইত্যাদি। ৭. পারস্পরিক সর্বনাম: - যেমন: পরস্পর, নিজেরা নিজেরা ইত্যাদি। ৮. সকলবাচক সর্বনাম: - যেমন: সকলে, সকলকে, সবার, সমস্ত, সব ইত্যাদি। ৯. অন্যবাচক সর্বনাম: - যেমন: অন্য, অপর, পর, অমুক ইত্যাদি।উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. বিভক্তি
  2. নির্দেশক
  3. বচন
  4. উপরের সবগুলো সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল