মূল বিষয়বস্তুতে যান

বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখকে কোন জেলায় সমাহিত করা হয়?

সঠিক উত্তর

গ) যশোর

সঠিক উত্তর: গ) যশোর

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলাদেশ বিষয়াবলি ১ নম্বর

কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ:

- তিনি ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন।
- নূর মোহাম্মদ শেখ ১৯৫৯ সালের ২৬ ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তান রাইফেলসে (ইপিআর) যোগ দেন।
- ১৯৭১ সালে যশোর অঞ্চল নিয়ে গঠিত ৮ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশ নেন।
- যুদ্ধচলাকালীন যশোরের শার্শা থানার কাশিপুর সীমান্তের বয়রা অঞ্চলে ক্যাপ্টেন নাজমুল হুদার নেতৃত্বে পাক হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করেন।
- ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর পাক বাহিনীর সাথে সম্মুখ সমরে তিনি শাহাদাত বরণ করেন।
- তাঁকে যশোর জেলার শার্শা উপজেলার কাশিপুর গ্রামে সমাহিত করা হয়।

বীরশ্রেষ্ঠদের যুদ্ধকালীন সেক্টর:
- ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ: ১ নং সেক্টর।
- সিপাহী মোস্তফা কামাল: ২ নং সেক্টর।
- সিপাহী হামিদুর রহমান: ৪ নং সেক্টর।
- ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর: ৭ নং সেক্টর।
- ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ: ৮ নং সেক্টর।
- ইঞ্জিনরুম আর্টিফিসার রুহুল আমীন: ১০ নং সেক্টর।
- ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান: পশ্চিম পাকিস্তান।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অফিসিয়াল ওয়েবসাইট ও দৈনিক যুগান্তর, ২৬ ফেব্রুয়ারি ২০২০।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ক) চট্টগ্রাম
  2. খ) কুষ্টিয়া
  3. গ) যশোর সঠিক
  4. ঘ) মেহেরপুর

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

  2. 2

    কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

  3. 3

    দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

  4. 4

    চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?

  5. 5

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল