এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• BIOS বা Basic Input Output System হলো কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ ফার্মওয়্যার, যা কম্পিউটার চালু হওয়ার সময় হার্ডওয়্যার পরীক্ষা করে এবং অপারেটিং সিস্টেম লোড হতে সাহায্য করে। এটি সাধারণত ROM (Read Only Memory)-এ সংরক্ষিত থাকে, কারণ ROM-এ সংরক্ষিত তথ্য বিদ্যুৎ বন্ধ হলেও মুছে যায় না। Cache বা RAM অস্থায়ী মেমরি হওয়ায় সেখানে BIOS রাখা যায় না, আর Hard Drive-এ সংরক্ষিত হলে কম্পিউটার চালু হওয়ার আগে BIOS কাজ করতে পারত না। তাই স্থায়ীভাবে সংরক্ষণের জন্য ROM সবচেয়ে উপযুক্ত স্থান, যেখানে BIOS নিরাপদে থাকে এবং প্রতিবার কম্পিউটার চালু হলে সক্রিয় হয়। (সঠিক উত্তর: গ) ROM)
BIOS (Basic Input Output System):
- BIOS একটি কম্পিউটার প্রোগ্রাম যা সাধারণত EPROM (Erasable Programmable Read-Only Memory)-এ সংরক্ষিত থাকে।
- কম্পিউটার তাঁর সকল কাজ সম্পন্ন করে একটির পর একটি নির্দেশ পালনের মাধ্যমে।
- পাওয়ার বাটনে চাপ দেওয়ার পর প্রথম যে নির্দেশগুলো কম্পিউটার পালন করে সে নির্দেশগুলো সংরক্ষিত থাকে একটি ইলেকট্রনিক চিপ হিসেবে ।
- এই চিপ টির নাম BIOS, এটি মাদারবোর্ড এ থাকে।
- হার্ডওয়্যার ও সফটওয়্যারের যোগাযোগ ঘটে BIOS এর সাহায্যে।
- BIOS এ থাকা নির্দেশগুলো পালনের মাধ্যমে প্রসেসর কম্পিউটারের সকল যন্ত্রের সথে যোগাযোগ করে এবং এদের নিয়ন্ত্রণ করে।
- BIOS-এর কারণে অপারেটিং সিস্টেম বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামকে ডিভাইসগুলোর হার্ডওয়্যার ডিটেইল জানার প্রয়োজন হয় না (যেমন হার্ডওয়্যার অ্যাড্রেস)।
- ২১শ শতকের শুরুতে BIOS-এর জায়গায় আধুনিক ও দ্রুতগতির UEFI (Unified Extensible Firmware Interface) ব্যবহার শুরু হয়, যা বড় সাইজের ড্রাইভ সাপোর্ট করে এবং বুটিং দ্রুত করে।
• BIOS-এর দুটি প্রধান কাজ:
- কোন কোন পারিফেরাল ডিভাইস (যেমন: কীবোর্ড, মাউস, ডিস্ক ড্রাইভ, প্রিন্টার, ভিডিও কার্ড ইত্যাদি) সংযুক্ত আছে তা নির্ধারণ করা।
- অপারেটিং সিস্টেম (OS) কে মেইন মেমোরি (RAM)-তে লোড করা।
উৎস: ১। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। ব্রিটানিকা।
রেফারেন্স মাত্র
অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন
বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড