BIMSTEC: - BIMSTEC এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co- Operation. - এটি বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট। - এর পূর্বনাম ছিল BISTEC (Bangladesh, India, Sri Lanka, Thailand Economic Cooperation)। - পরবর্তীতে মায়ানমার যোগদান করলে M যুক্ত হয়ে BIMSTEC হয় এবং নেপাল ও ভুটান যোগদানের পর বর্তমান নাম ধারণ করে।
উল্লেখ্য, - এটি ৬ জুন, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। - এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি। - বর্তমান সদস্য সংখ্যা ৭টি। - এগুলো হলো: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান। - এর সদর দপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত। - বিমসটেক এর বর্তমান মহাসচিব ইন্দ্রমণি পান্ডে।
এছাড়াও, - BIMSTEC এর সর্বশেষ সদস্য দেশ নেপাল ও ভুটান। - ২০০৪ সালের ফেব্রুয়ারিতে নেপাল ও ভুটান পূর্ণ সদস্য হয়।