মূল বিষয়বস্তুতে যান

বহু নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোষকে কী বলে?

সঠিক উত্তর

সিনোসাইট

সঠিক উত্তর: সিনোসাইট

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বিজ্ঞান ১ নম্বর

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

বিজ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

নিউক্লিয়াস বা প্রাণকেন্দ্র: - প্রকৃত কোষের সাইটোপ্লাজমে অবস্থিত সবচেয়ে গাঢ়, অস্বচ্ছ, ঝিল্লিবেষ্টিত গোলাকার অথবা উপবৃত্তাকার সজীব অংশটি নিউক্লিয়াস বা প্রাণকেন্দ্র নামে পরিচিত। - নিউক্লিয়াস কোষের অপরিহার্য অংশ। উদ্ভিদের পরিণত সীভ কোষ এবং স্তন্যপায়ী প্রাণীর লোহিত কণিকা ছাড়া সমস্ত প্রকৃত কোষে নিউক্লিয়াস থাকে। - ইংরেজ বিজ্ঞানী রবার্ট ব্রাউন (Robert Brown) ১৮৩১ সালে রাস্নার (একপ্রকার অর্কিড) পাতার কোষ পরীক্ষা করার সময় নিউক্লিয়াস আবিষ্কার করেন এবং ল্যাটিন শব্দ "Nux-nut" থেকে Nucleus নামের উৎপত্তি। - সাধারণত প্রতিকোষে একটি নিউক্লিয়াস থাকে। - Vaucheria, Botrydium, Sphaeroplea প্রভৃতি শৈবাল এবং Penicillium-সহ কতিপয় ছত্রাকে বহুসংখ্যক নিউক্লিয়াস দেখা যায়। - বহু নিউক্লিয়াস বিশিষ্ট এ ধরনের গঠনকে সিনোসাইট (coenocyte) বলা হয়। - অধিকাংশ ক্ষেত্রেই নিউক্লিয়াস গোলাকার। কিন্তু কোন কোন ক্ষেত্রে উপবৃত্তাকার, মুলাকৃতি, চাকতি- সদৃশ অথবা শাখান্বিত নিউক্লিয়াসও দেখা যায়। - নিউক্লিয়াস সাধারণত কোষের মাঝখানে অবস্থান করে, কিন্তু কোষ গহবর বড় হলে নিউক্লিয়াস গহ্বরের একপাশে অবস্থান করে। - কোষভেদে নিউক্লিয়াসের আয়তন ছোট বড় হতে পারে, সাধারণত একটি কোষের সামগ্রিক আয়তনের ১০ থেকে ১৫ শতাংশ অঞ্চল জুড়ে থাকে তার নিউক্লিয়াস। - নিউক্লিয়াসের রাসায়নিক উপাদান প্রধানত প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড। - হিস্টোন ও প্রোটামিন জাতীয় প্রোটিন, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বা DNA, সামান্য পরিমাণ রাইবোনিউক্লিক অ্যাসিড বা RNA, কিছু সংখ্যক কো-এনজাইম, কো-ফ্যাক্টর, এসিটাইল-CoA ও বিভিন্ন ধরনের ফসফেট সহযোগে নিউক্লিয়াস গঠিত হয়। উৎস: উদ্ভিদবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি (গাজী আজমল)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. সিনোসাইট সঠিক
  2. পেরিসাইট
  3. মাইক্রো সাইট
  4. সবগুলো

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বিজ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

  2. 2

    বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?

  3. 3

    মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?

  4. 4

    সুষম খাদ্যের উপাদান কয়টি?

  5. 5

    হাড় ও দাঁতকে মজবুত করে-

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল