• ভাওয়াল জাতীয় উদ্যান ⇒ ভাওয়াল জাতীয় উদ্যান ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়। ⇒ এটি গাজীপুর জেলার গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলা নিয়ে বিস্তৃত। ⇒ এর মোট আয়তন ৫০২২ হেঃ। ⇒ এটি ঢাকা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগের অধীনে পরিচালিত হয়। ⇒ সরকারী তথ্য মতে প্রতি বছর প্রায় ৩,৭৫,০০০ দর্শনার্থী এখানে আসেন। ⇒ এটি একটি ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বৃক্ষের বন। ⇒ এখানকার মুল প্রজাতি হলো শাল। ⇒ মুল কর্তিত গাছ থেকে পুনরায় গজানোর গুন থাকায় এগুলোকে গজারী বন ও বলা হয়। ⇒ এখানকার বর্তমান শাল বন মূলত দ্বিতীয় পর্যায়ভূক্ত শালবন। ⇒ এ বনে প্রায়ই ১০ প্রজাতরি স্তন্যপায়ী প্রাণী ৬ প্রজাতির উভচর, ৯ প্রজাতির সরিস্প এবং ৩৯ প্রজাতির পাখি দেখা যায়। ⇒ বন্যপ্রাণীর মধ্যে গন্ধগোকুল, গেকশিয়াল, বাঘদাস, খরগোস, সজারু, বেজী ইত্যাদি উল্লেখ যোগ্য। ⇒ গুইসাপ, অজগর, কচ্ছপ ইত্যাদি প্রধান সরিসৃপ। ⇒ এখানে প্রায় ২২০ প্রজাতির গাছ দেখা যায়।