সর্বনামের পুরুষ: - 'পুরুষ' একটি পারিভাষিক শব্দ। - বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়ার পুরুষ আছে। - বিশেষণ ও অব্যয়ের পুরুষ নেই। - ব্যাকরণে পুরুষ তিন প্রকার। যথা- ১। উত্তম পুরুষ- আমি, আমরা, আমাকে, আমাদের ইত্যাদি। ২। মধ্যম পুরুষ- তুমি, তোমরা, তোমাকে, তোমাদের, আপনার, আপনাদের ইত্যাদি। ৩। নাম পুরুষ- সে, তারা, তাহারা, তাদের, তিনি, তাঁকে ইত্যাদি।