মেধাবী
Toggle menu

বারুইপুরে ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকা অবস্থায় বঙ্কিমচন্দ্র তাঁর কোন দুটি উপন্যাস রচনা করেন?

সঠিক উত্তর
দূর্গেশনন্দিনী ও কপালকুন্ডলা

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- চবিবশ পরগনা জেলার বারুইপুরে ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকা অবস্থায় বঙ্কিমচন্দ্র তাঁর প্রথম দুটি বিখ্যাত  উপন্যাস দূর্গেশনন্দিনী ও কপালকুন্ডলা রচনা করেন। 


বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়:
- ১৮৩৮ সালের ২৭ জুন চবিবশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন ঔপন্যাসিক, সাংবাদিক, বাংলার নবজাগরণের অন্যতম প্রধান পুরুষ।
- তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ উপনিবেশিক সরকার তাঁকে ১৮৯১ সালে ‘রায়বাহাদুর’ এবং ১৮৯৪ সালে ‘Companion of the Most Eminent Order of the Indian Empire’ (CMEOIE) উপাধি প্রদান করে।
- তাঁর উপন্যাসের মূল লক্ষ্য ছিল কাব্যচর্চা, প্রকৃতির পূঙ্খানুপুঙ্খ বর্ণনা, মানবীয় সৌন্দর্যের অযৌক্তিক উপস্থাপনা, অবিরাম কাল্পনিক ঘটনার বিবরণ এবং বিস্ময়কর ও অতিপ্রাকৃত বিষয়ের বর্ণনা।
- তাঁর সম্পাদিত  বঙ্গদর্শন পত্রিকার মাধ্যমে একটি নতুন লেখকগোষ্ঠীর আবির্ভাব ঘটে। 

তাঁর রচিত গ্রন্থ:
উপন্যাস:
- Rajmohan’s Wife
- দূর্গেশনন্দিনী 
- কপালকুন্ডলা 
- মৃণালিনী 
- ইন্দিরা 
- যুগলাঙ্গরীয় 
- চন্দ্রশেখর 
- রজনী 
- রাধারাণী 
সামাজিক উপন্যাস:
- বিষবৃক্ষ
- কৃষ্ণকান্তের উইল 
ঐতিহাসিক উপন্যাস
- রাজসিংহ 
রাজনৈতিক উপন্যাস:
- আনন্দমঠ
- দেবী চৌধুরাণী 
- সীতারাম 
ত্রয়ী উপন্যাস:
- আনন্দমঠ, দেবী চৌধুরাণী ও সীতারাম। 
কাব্য:
- ললিতা তথা মানস 
প্রবন্ধ:
- লোকরহস্য
- বিজ্ঞানরহস্য 
- সাম্য 
- কৃষ্ণচরিত্র ইত্যাদি। 

উৎস: বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

কপালকুন্ডলা ও কৃষ্ণকান্তের উইল
দূর্গেশনন্দিনী ও কপালকুন্ডলা সঠিক
বিষবৃক্ষ ও দূর্গেশনন্দিনী
সিতারাম ও আনন্দমঠ

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড