- দেশের ইতিহাসে প্রথম নারী হিসেবে অর্থসচিবের দায়িত্ব পেয়েছেন ফাতিমা ইয়াসমিন।তাকে অর্থ বিভাগের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।তিনি এখন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।সেখানেও প্রথম নারী সচিব তিনি। - আগামী ১১ জুলাই থেকে অর্থসচিব হিসেবে তার নিয়োগ কার্যকর হবে।
- ফাতিমা ইয়াসমিন বিসিএস (প্রশাসন) ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা। - ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন ফাতিমা ইয়াসমিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন এবং অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে উন্নয়ন অর্থনীতিতে স্নাতকোত্তর করেছেন প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা।