হরিপুর তেলক্ষেত্র: - বাংলাদেশে সর্বপ্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয় ১৯৮৬ সালে সিলেটের হরিপুরে। - ১৯৮৭ সনে এই তেলক্ষেত্রটি থেকে তেল উৎপাদন শুরুর মাধ্যমে বাংলাদেশ তেলযুগে পদার্পন করে। - হরিপুর তেলক্ষেত্র সিলেট শহর থেকে প্রায় ২০ কিমি উত্তর-পূর্বে সিলেট-জয়ন্তিয়া সড়কের পাশ ঘেঁষে অবস্থিত। - হরিপুর তেলক্ষেত্রের তেল গাঢ় বাদামী রঙের প্যারাফিনিক শ্রেণীর মোমযুক্ত তেল। - ১৯৯৪ সালের জুলাই মাস থেকে হরিপুর তেলক্ষেত্রে তেল উৎপাদন স্থগিত রয়েছে।