- বাংলাদেশের কৃষি দিবস পালন করা হয় পহেলা অগ্রহায়ণ। -নতুন ধানের চাল থেকেই শুরু হবে নবান্ন উৎসব। কৃষকের হাসির ওপর এখনও অনেকাংশে দেশের অর্থনীতি নির্ভর করে। আর এই কৃষক ও কৃষিকে এগিয়ে নিতেই ২০০৮ সালের ১৫ নভেম্বর (১ অগ্রহায়ণ ১৪১৫) বাংলাদেশে জাতীয়ভাবে পালন করা শুরু হয় জাতীয় কৃষি দিবস। -সেই বছর থেকে প্রতি বছর বাংলাদেশের জাতীয় কৃষি দিবস পালন করা হয়।