বাংলাদেশ চা বোর্ড বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান। এটির অবস্থান চট্টগ্রামে। ১৯৫১ সালে প্রথম পাকিস্তান টি বোর্ড গঠিত হয়। পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে চা অধ্যাদেশ-১৯৭৭ এর মাধ্যমে ১৯৭৭ সালে বাংলাদেশ চা বোর্ড প্রতিষ্ঠিত হয়। চা বোর্ডের অধীনে দেশে বর্তমানে ১৬৭টি চা বাগান রয়েছে। (সূত্র: বাংলাদেশ চা বোর্ড)