ইলেকট্রনিক মানি ট্রান্সফার সার্ভিস (ইএমটিএস) হচ্ছে বাংলাদেশ ডাকবিভাগ প্রবর্তিত মোবাইল মানি অর্ডার সার্ভিস।
ইলেকট্রনিক মানি ট্রান্সফার সার্ভিস (ইএমটিএস) এর মাধ্যমে মুহূর্তের মধ্যে দেশের এক প্রান্তে থেকে আরেক প্রান্তে টাকা প্রেরণ করা খুবই সহজ।গ্রাহকের ঠিকানা যাই হোক না কেন তিনি দেশের যে কোন পোস্ট অফিস হতে টাকা প্রেরণ এবং গ্রহণ করতে পারবেন।বর্তমানে এ সার্ভিসের মাধ্যমে খুবই স্বল্প কমিশনের (০.৫০%) বিনিময়ে লেনদেন করা যায়।
২৬ মার্চ ২০১০ তারিখে দেশব্যাপী ইলেকট্রনিক মানি ট্রন্সফার সার্ভিস (ইএমটিএস) এর উদ্বোধন করা হয়।
প্রয়োজনীয় প্রশিক্ষণ ও যন্ত্রপাতি সজ্জিতকরণ শেষে পোস্ট অফিসগুলোতে ৫ মে ২০১০ তারিখে বর্ণিত সেবাটি চালু করা হয়।
উৎস: ডাক অধিদপ্তরের ওয়েবসাইট।