বাংলাদেশ সংবিধান রচনা কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য কোন রাজনৈতিক দলের প্রতিনিধি ছিলেন?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ন্যাপ-মুজাফফর
সঠিক উত্তর
সঠিক উত্তর: ন্যাপ-মুজাফফর
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা ছিলো ৩৪ জন।
- এর মধ্যে একমাত্র বিরোধীদলীয় সদস্য ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত।
- তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ, মোজাফফর) এর সদস্য ছিলেন। তিনি সংবিধানের মূল কপিতে স্বাক্ষর করেননি।
- কমিটির সভাপতি ছিলেন তৎকালীন আইনমন্ত্রী ড. কামাল হোসেন।
- একমাত্র নারী সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু।
সূত্রঃ বাংলাদেশের সংবিধান : আরিফ খান।
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন