• প্রাকৃতিক ইতিহাস জাদুঘর: - কক্সবাজারে প্রাকৃতিক ইতিহাস জাদুঘর নির্মাণের ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংস্কৃতি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। - ২০১৪ সালে বাংলাদেশে প্রাকৃতিক ইতিহাস জাদুঘর নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছিল। এ জন্য রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পাশে প্রায় চার একর জমি বরাদ্দের ঘোষণা দিয়েছিল সরকার। কিন্তু জমি পাওয়া নিয়ে জটিলতার কারণে এখন পর্যন্ত জাদুঘরটি হয়নি।
- বাংলাদেশ প্রাকৃতিক ইতিহাস জাদুঘর নামে বিশেষায়িত আধুনিক জাদুঘর প্রতিষ্ঠার অগ্রগতি নিয়ে আলোচনা হয় সংসদে। আলোচনা শেষে কক্সবাজারে প্রাকৃতিক ইতিহাস জাদুঘর নির্মাণের জন্য সিদ্ধান্ত চূড়ান্ত হয়।