মেধাবী
Toggle menu

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) প্রতিষ্ঠিত হয় কত সালে?

সঠিক উত্তর
১৯৮৪

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)
⇨ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) দেশের মৎস্যসম্পদ উন্নয়নে গবেষণা পরিচালনার জন্য একমাত্র জাতীয় প্রতিষ্ঠান।
⇨ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন এ প্রতিষ্ঠানটি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়।
⇨ ইনস্টিটিউটের সদর দপ্তর ময়মনসিংহে অবস্থিত ।
⇨ ইনস্টিটিউটের গবেষণা কার্যক্রম দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত ৫টি কেন্দ্র ও ৫টি উপকেন্দ্র হতে পরিচালিত হয়ে থাকে। গবেষণা কেন্দ্রগুলাে হচ্ছে -
• স্বাদুপানি কেন্দ্র, ময়মনসিংহ;
• নদী কেন্দ্র, চাঁদপুর;
• লােনাপানি কেন্দ্র, পাইকগাছা, খুলনা;
• সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র, কক্সবাজার এবং
• চিংড়ি গবেষণা কেন্দ্র, বাগেরহাট ।

⇨ ইনস্টিটিউট দেশের মৎস্যসম্পদ উন্নয়নে জাতীয় চাহিদার নিরিখে গবেষণা পরিচালনা করে এ যাবত ৬১টি প্রযুক্তি উদ্ভাবন করেছে। এরমধ্যে ৫০টি মাছের প্রজনন, জীনপুল সংরক্ষণ, জাত উন্নয়ন ও চাষাবাদ বিষয়ক এবং অপর ১১টি ব্যবস্থাপনা বিষয়ক । 

তথ্যসূত্র:- বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) ওয়েবসাইট।

সকল অপশন

রেফারেন্স মাত্র

১৯৭৪
১৯৭৮
১৯৮৫
১৯৮৪ সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
ভূগোল
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড