বাংলাদেশ ইক্ষু গবেষণা কেন্দ্র পাবনা জেলার ঈশ্বরদীতে অবস্থিত।
বাংলাদেশ ইক্ষু গবেষণা কেন্দ্র: - বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট আখসহ দেশের অন্যান্য চিনি উৎপাদনকারী শস্যের গবেষণার দায়িত্বে নিয়োজিত একটি স্বায়ত্তশাসিত জাতীয় প্রতিষ্ঠান। - এটি পাবনা জেলার ঈশ্বরদীতে অবস্থিত। - ১৯৫১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) সরকারের কৃষি বিভাগের অধীনে ইক্ষু গবেষণা স্টেশন প্রতিষ্ঠিত হয়। - ১৯৭৩ সালে স্টেশনটি কৃষি মন্ত্রণালয় থেকে শিল্প মন্ত্রণালয়ের বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অধীনে স্থানান্তরিত হয়। - এটিকে ইক্ষু গবেষণা ইনস্টিটিউটে উন্নীত করে পরে নাম দেওয়া হয় ইক্ষু গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। - ১৯৮৯ সালে স্টেশনটি পুনরায় কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ হয়। - ১৯৯৬ সালে জাতীয় সংসদ একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট অ্যাক্ট পাস করে।
উল্লেখ্য, - বাংলাদেশের উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম অঞ্চলের স্বল্প বৃষ্টিপাত এলাকার একমাত্র নির্ভরযোগ্য অর্থকরী ফসল ইক্ষু। - বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের তিনটি আঞ্চলিক স্টেশন ও ছয়টি সাব-স্টেশন রয়েছে। - প্রতিষ্ঠানটি এ পর্যন্ত আখের ২৮টি জাত অবমুক্ত করেছে।