মেধাবী
Toggle menu

বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস 'জীবন আমার বোন' - এর রচয়িতা কে?

সঠিক উত্তর
মাহমুদুল হক

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

'জীবন আমার বোন':- মাহমুদুল হকের বহুল পঠিত উপন্যাস । - বরাবরই মধ্যবিত্তের জীবনসংগ্রাম, তাদের দ্বিধাগ্রস্ততা, অপূর্ণতা আর সুবিধাবাদী চরিত্র অসাধারণভাবে এঁকেছেন এই শিল্পী তাঁর প্রতিটি উপন্যাসে। - 'জীবন আমার বোন' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জাহেদুল করিমের, মধ্যবিত্তীয় সুবিধাবাদী মানসিকতার পাশাপাশি যুদ্ধের নানা বাস্তবতায় নিজের বোঝাপড়াও লেখক তুলে ধরেন পাঠকের সামনে। - লেখকের অসামান্য উপস্থাপনা, ভাষার কাব্যিক ব্যঞ্জনায় ছোট্ট, হৃদয়গ্রাহী উপন্যাসটি যতই পড়া যায় ততই বিষমবেদনায় ভারাক্রান্ত করে।মাহমুদুল হক:- তিনি ১৯৪০ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। - তিনি ১৯৭৭ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। • তাঁর রচিত উপন্যাস:- কালো বরফ,- জীবন আমার বোন,- অনুর পাঠশালা,- নিরাপদ তন্দ্রা,- অশরীরী,- চিক্কোর কাবুল,- খেলাঘর,- মাটির জাহাজ ইত্যাদি।উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।

সকল অপশন

রেফারেন্স মাত্র

শামসুল হক
মাহমুদুল হক সঠিক
আল মাহমুদ
মাহমুদুল ইসলাম

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা সাহিত্য
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড