মূল বিষয়বস্তুতে যান

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন’ কোন মন্ত্রণালয়ের অধীন?

সঠিক উত্তর

বাণিজ্য মন্ত্রণালয়

সঠিক উত্তর: বাণিজ্য মন্ত্রণালয়

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলাদেশ বিষয়াবলি ১ নম্বর

কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন:
- বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন একটি বিচারিক ক্ষমতাসম্পন্ন সংবিধিবদ্ধ সংস্থা।
- প্রতিযোগিতা আইনের উদ্দেশ্যগুলো অর্জন করার জন্য প্রতিযোগিতা আইনের ৫ ধারা মোতাবেক সরকার বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন গঠন করেছে।
- বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ১৭ ডিসেম্বর, ২০১২ তারিখে গেজেট বিজ্ঞপ্তি (এস.আর.ও. নং ৪০৮-আইন/২০১২) এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- ২০১৬ সালের এপ্রিল মাসে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন আইন মোতাবেক কার্যক্রম শুরু করে।
- প্রতিযোগিতা আইন, ২০১২ ( ২০১২ সালের ২৩ নং আইন) এর ধারা ৫ অনুসারে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন গঠন করা হয়।
- প্রতিযোগিতা কমিশন এক জন চেয়ারপার্সন এবং অনধিক চার জন সদস্য সমন্বয়ে গঠিত।
- প্রতিযোগিতা কমিশনের লক্ষ্য হচ্ছে অর্থনীতিতে টেকসই প্রতিযোগিতা সৃষ্টির মাধ্যমে বাজারে সমতা আনয়ন, ভোক্তাদের স্বার্থরক্ষা এবং বাজারে উত্তম চর্চা নিশ্চিতকরণ।
- বাজারে অনৈতিক মুনাফার লোভে প্রতিযোগিতাবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধ করাও প্রতিযোগিতা আইনের উদ্দেশ্য।
- এই আইন বাস্তবায়নে উচ্চতর জ্ঞানভিত্তিক, গবেষণাধর্মী এবং তথ্য-যোগাযোগ প্রযুক্তি নির্ভর একটি কমিশন গড়ে তোলার কথাও বলা হয়েছে এই আইনে।

উল্লেখ্য,
বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা/দপ্তর:
১. রপ্তানি উন্নয়ন ব্যুরো,
২. বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন,
৩. আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর,
৪. জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,
৫. যৌথমূলধন কোম্পানী ও ফার্ম সমূহের নিবন্ধকের কার্যালয়,
৬. ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ,
৭. বাংলাদেশ চা বোর্ড,
৮. বাংলাদেশ ট্যারিফ কমিশন,
৯. বিজনেস প্রমোশন কাউন্সিল,
১০. কম্পিটিশন কমিশন,
১১. বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট,
১২. দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট এ্যাকাউন্টস অব বাংলাদেশ,
১৩. দি ইনস্টিটিউট অব চার্টাড এ্যাকাউন্টস অব বাংলাদেশ।

উৎস: i) বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ওয়েবসাইট।
         ii) বাণিজ্য মন্ত্রণালয় ওয়েবসাইট।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. অর্থ মন্ত্রণালয়
  2. বাণিজ্য মন্ত্রণালয় সঠিক
  3. শিল্প মন্ত্রণালয়
  4. পরিকল্পনা মন্ত্রণালয়

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

  2. 2

    কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

  3. 3

    দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

  4. 4

    চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?

  5. 5

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল