মেধাবী
Toggle menu

Bahadur Shah Park bears the memory of which movement?

সঠিক উত্তর
Sepoy Revolt, 1857

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থিত বাহাদুর শাহ পার্কটি ১৮৫৭ সালের সিপাহী বিপ্লবের স্মৃতিচিহ্ন ধারণ করে আছে।বাহাদুর শাহ পার্ক: - বাহাদুর শাহ পার্ক বাংলাদেশের রাজধানী ঢাকার লক্ষ্মীবাজারে অবস্থিত। - ১৮৫৮ সালে রানি ভিক্টোরিয়ার নামানুসারে এই স্থানের নামকরণ হয় ‘ভিক্টোরিয়া পার্ক’। - পার্কটি আন্টাঘর ময়দান নামে পরিচিত ছিল। - ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের পর এক প্রহসনমূলক বিচারে ইংরেজ শাসকেরা ফাঁসি দেয় অসংখ্য বিপ্লবী সিপাহিকে। - তারপর জনগণকে ভয় দেখাতে সিপাহিদের লাশ এনে ঝুলিয়ে দেওয়া হয় এই ময়দানের বিভিন্ন গাছের ডালে। - ১৯৫৭ সালে (মতান্তরে ১৯৬১) সিপাহি বিদ্রোহের শতবার্ষিকী পালন উপলক্ষে এখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করে পার্কের নাম পরিবর্তন করে রাখা হয় বাহাদুর শাহ পার্ক। - সিপাহী বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল ইংরেজ শাসনের সমাপ্তি ঘটিয়ে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ এর শাসন পুনরায় আনার জন্য। - তাই তাঁর নামানুসারে এর নতুন নামকরণ করা হয় ‘বাহাদুর শাহ পার্ক’। উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।

সকল অপশন

রেফারেন্স মাত্র

Non-Cooperation Movement, 1920
Sannyasi Fakir Rebellion, 1770-1800
Nachole Uprising, 1949
Indigo Revolt, 1859

প্রশ্ন তথ্য

বিষয়
সাধারণ জ্ঞান
শ্রেণী
চাকুরী প্রস্তুতি - ৯ থেকে ২০তম গ্রেড - পেট্রোবাংলা
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড