বাসস (বাংলাদেশ সংবাদ সংস্থা) বাংলাদেশের জাতীয় সংবাদ সংস্থা। এটি ১৯৭২ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর ঢাকার পুরাতন পল্টনে অবস্থিত। ঢাকা ব্যতীত এর আরও ৮টি আঞ্চলিক কার্যালয় রয়েছে। বাসস ব্যতীত বাংলাদেশের অন্যান্য সংবাদ সংস্থার মধ্যে ইউএনবি, ইনা প্রভৃতি উল্লেখযোগ্য। (সূত্রঃ বাসস ওয়েবসাইট)