- ১৯৪৯ সালের ২৩শে জুন ঢাকার রোজ গার্ডেনে সম্মেলনের মাধ্যমে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়। এর প্রথম কমিটির: - সভাপতি : মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী - সাধারণ সম্পাদক : শামসুল হক - সহ সভাপতি : আতাউর রহমান খান - যুগ্ম সম্পাদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৩ সালে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং ১৯৬৬ সালের ১৯ মার্চ সভাপতি নির্বাচিত হন। - ১৯৫৫ সালে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। - ১৯৫৭ সালে মাওলানা ভাসানী আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠন করেন। (তথ্যসূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাদেশ আওয়ামীলীগের ওয়েবসাইট)