- ১৯৪৯ সালের ২৩শে জুন ঢাকার রোজ গার্ডেনে সম্মেলনের মাধ্যমে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়। এর প্রথম কমিটি: - সভাপতি : মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী - সাধারণ সম্পাদক : শামসুল হক - সহ সভাপতি : আতাউর রহমান খান - সহ সভাপতি : আব্দুস সালাম খান - যুগ্ম সম্পাদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান - যুগ্ম সাধারণ সম্পাদক : খন্দকার মুশতাক আহমেদ। - ১৯৫৩ সালের ৩-৫ জুলাই আওয়ামী মুসলিম লীগের দ্বিতীয় সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি টানা চারবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। - ১৯৬৬ সালের মার্চে বঙ্গবন্ধু আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। - ১৯৫৫ সালের আওয়ামী মুসলিম লীগের তৃতীয় সম্মেলনে দলটির নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। (তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া এবং বাংলাদেশ আওয়ামী লীগের ওয়েবসাইট)