রক্তকণিকা: - মানুষের রক্তে ৩ ধরনের রক্তকণিকা রয়েছে। যথা- - ১. লোহিত রক্তকণিকা। ২. শ্বেত রক্তকণিকা। ৩. অনুচক্রিকা।
লোহিত রক্তকণিকা: - লোহিত রক্ত কণিকায় হিমোগ্লোবিন নামে একটি লৌহজাত যৌগ থাকে যার জন্য রক্ত লাল হয়। - লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস নেই। - এ কণিকা দেখতে অনেকটা বৃত্তের মতো দ্বি-অবতল। - লোহিত রক্তকণিকার গড় আয়ু ১২০ দিন।
• শ্বেত রক্তকণিকা: - শ্বেত কণিকার নির্দিষ্ট কোনো আকারনেই। - এগুলো হিমোগ্লোবিনবিহীন এবং নিউক্লিয়াসযুক্ত বড় আকারের কোষ। - শ্বেত কণিকার গড় আয়ু ১ থেকে ১৫ দিন। - শ্বেত রক্তকণিকাকে দেহের প্রহরী বলা হয়।
• অণুচক্রিকা: - অণুচক্রিকা হলো গোলাকার, ডিম্বাকার বা রড আকারের। - এতে নিউক্লিয়াস থাকে না। - অণুচক্রিকা দেহের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। - অনুচক্রিকার গড় আয়ু ৫ থেকে ১০ দিন।