মূল বিষয়বস্তুতে যান
মেধাবী

শবরপা চর্যাপদের কোন দুটি পদের রচয়িতা-

সঠিক উত্তর

২৮, ৫০

সঠিক উত্তর: ২৮, ৫০

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• সবরপা চর্যাপদের ২৮, ৫০ পদের রচয়িতা।

অন্যদিকে, 
১, ২৯- পদের রচয়িতা: লুইপা। 
১৫, ২৬- পদের রচয়িতা: শান্তিপা। 
---------------- 
• শবরপা:
- ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌র মতে, চর্যাপদের কবিদের মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন কবি - শবরপা (৬৮০ থেকে ৭৬০ খ্রিষ্টাব্দ)।
- তিনি নাগার্জুনের শিষ্য ছিলেন।
- সংস্কৃত ও অপভ্রংশ মিলে তিনি ১৬টি গ্রন্থ লিখেছেন। 
- শবরপা চর্যাপদে ২টি (২৮, ৫০) পদ রচনা করেন।
- ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌র মতে, তিনি বাংলাদেশের লোক।
---------------- 
• চর্যাপদ:
- বাংলা সাহিত্যের প্রাচীনযুগের একমাত্র নিদর্শনের নাম চর্যাচর্যবিনিশ্চয় বা চর্যাগীতিকোষ বা চর্যাগীতি বা চর্যাপদ।
- চর্যাপদ গানের সংকলন।
- চর্যাপদের বিষয়বস্তু বৌদ্ধ ধর্ম মতে সাধনভজনের তত্ত্ব প্রকাশ।
- চর্যাগুলো বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন।
- মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক নেপালের রয়েল লাইব্রেরি থেকে, ১৯০৭ সালে আবিষ্কৃত হয় বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদ।

• চর্যাপদে মোট সাড়ে ছেচল্লিশটি (একটি পদের ছেঁড়া বা খণ্ডিত অংশসহ) পদ পাওয়া গেছে।
- চর্যাপদে সর্বাপেক্ষা বেশি পদ রচনা করেন - কাহ্নপা (১৩টি)।
- দ্বিতীয় সর্বোচ্চ পদ রচনা করেন - ভুসুকুপা (৮টি)।
- তৃতীয় সর্বোচ্চ পদ রচনা করেন - সরহপা (৪টি; ২২,৩২, ৩৮, ৩৯)।
- চতুর্থ সর্বোচ্চ পদ রচনা করেন - কুক্কুরীপা (৩টি)।
- পঞ্চম সর্বোচ্চ পদ রচনা করেন - লুইপা, শবরপা, শান্তিপা (২টি)।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ২, ২৩
  2. ২৮, ৫০ সঠিক
  3. ১, ২৯
  4. ১৫, ২৬

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  3. 3

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

  4. 4

    ‘সঞ্চয়িতা’ কার কব্য সংকলন?

  5. 5

    “তোমারেই যেন ভালবাসিয়াছি শত রূপে শত বার/ জনমে জনমে যুগে যুগে অনিবার।”- রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ?

মেধাবী অ্যাপ

বিনামূল্যে · ৪.৯★

ডাউনলোড