মেধাবী
Toggle menu

‘আমি বেঁচেছিলাম অন্যদের সময়ে’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

সঠিক উত্তর
হুমায়ুন আজাদ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• 'আমি বেঁচেছিলাম অন্যদের সময়ে' কাব্যগ্রন্থ:
• ১৯৯০ সালে প্রকাশিত হয় হুমায়ুন আজাদের 'আমি বেঁচেছিলাম অন্যদের সময়ে'। এটি তাঁর পঞ্চম কাব্যগ্রন্থ।
• এই কাব্যগ্রন্থে হুমায়ুন আজাদ মানুষের অমরত্বের সন্ধান করেছেন। আপাতত বিঘ্ন এলেও মানুষ যে শেষ অবধি অপরাজেয় থেকে যায়, এটাই এ কাব্যগ্রন্থের মূল সুর।

• কাব্যগ্রন্থটির উল্লেখযোগ্য কয়েকটি কবিতা হলো: 
- কথা দিয়েছিলাম তোমাকে, 
- তরুণী সন্তু,
- যে তুমি ফোটাও ফুল, 
- যদি একবার তাকাও, 
- পর্বত, 
- শিশু ও যুবতী ইত্যাদি।

--------------------
• হুমায়ুন আজাদ:

- তিনি ১৯৪৭ সালের ২৮ এপ্রিল বিক্রমপুরের রাড়িখাল এলাকায় জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন মূলত লেখক ও অধ্যাপক।
- ১৯৭৩ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'অলৌকিক ইস্টিমার'।
- তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৮৬) লাভ করেন।
- তিনি ২০০৪ সালের ১২ আগস্ট মৃত্যুবরণ করেন।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- অলৌকিক ইস্টিমার,
- জ্বলো চিতাবাঘ,
- সবকিছু নষ্টদের অধিকারে যাবে,
- যতোই গভীরে যাই মধু, যতোই উপরে যাই নীল,
- আমি বেঁচেছিলাম অন্যদের সময়ে,
- কাফনে মোড়া অশ্রুবিন্দু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

সকল অপশন

রেফারেন্স মাত্র

হাসান আজিজুল হক
হুমায়ুন আজাদ সঠিক
হুমায়ুন কবির
রফিক আজাদ

প্রশ্ন তথ্য

বিষয়
English
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড