সেলিম আল দীন: - তিনি ১৯৪৮ খ্রিষ্টাব্দের ১৮ই নভেম্বর তৎকালীন নোয়াখালি জেলার সোনাগাজির সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন। - সেলিম আল দীন কবিতাই লিখতেন। - কিন্তু ১৯৭২ খ্রিষ্টাব্দে তাঁর রচিত 'নীল শয়তান: তাহিতি ইত্যাদি' নাটকটি টেলিভিশন ও বেতারে প্রচার হলে তাঁর নাট্যরচনার কথা জানাজানি হয়। - একই বছর ডাকসু মঞ্চস্থ করে 'জন্ডিস ও বিবিধ বেলুন' এবং নাট্য প্রতিযোগিতাতেও নাটকটি প্রথম পুরস্কার পায়। - ১৯৭৩ খ্রিষ্টাব্দে ডাকসু নাট্যচক্র তাঁর লেখা 'এক্সপ্লোসিভ ও মূল সমস্যা' মঞ্চস্থ করলে নাট্যকার হিসেবে সেলিম আল দীন সবার পরিচিতি পান।
সেলিম আল দীন রচিত নাট্যগ্রন্থ: - সর্প বিষয়ক গল্প ও অন্যান্য, - বাসন, - কেরামতমঙ্গল, - কিত্তনখোলা, - হাতহদাই, - শকুন্তলা, - মুনতাসীর ফ্যান্টাসি, - জন্ডিস ও বিবিধ বেলুন, - চাকা, - যৈবতী কন্যার মন, - হরগজ, - নিমজ্জন ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।