• দ্বিজেন্দ্রলাল রায়: - তিনি ছিলেন কবি, নাট্যকার, সুরকার ও গীতিকার। - তিনি ডি.এল রায় নামে পরিচিত। - ১৮৬৩ সালের ১৯ জুলাই পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে তাঁর জন্ম। - তাঁর দুই অগ্রজ রাজেন্দ্রলাল ও হরেন্দ্রলালও সাহিত্যিক হিসেবে সুপরিচিত ছিলেন। - ছাত্রজীবনে তাঁর কাব্য 'আর্য্যগাথা' এবং বিলেতে থাকাকালে কাব্য 'Lyrics of Ind' প্রকাশিত হয়। - ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে গণজাগরণমূলক গান রচনায় তাঁর অবদান ছিল। - ১৯১৩ সালের ১৭ মে কলকাতায় তাঁর মৃত্যু হয়।
• 'চন্দ্রগুপ্ত' নাটক: - গ্রিক- ভারতীয় সম্পর্কের ইতিহাসের একটি বিশেষ মুহূর্তকে নেই নাটকের পটভূমি করা হয়েছে। - এই নাটকের কেন্দ্রীয় চরিত্র চাণক্য।