• শওকত আলী: - তিনি ১৯৩৬ সালের ১২ই জানুয়ারি, দিনাজপুরে জন্মগ্রহণ করেন। - তাঁর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘যাত্রা’। - তাঁর রচিত ত্রয়ী উপন্যাস - দক্ষিণায়নের দিন, কুলায় কালস্রোত, পূর্বরাত্রি পূর্বদিন। - তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৮), আলাওল সাহিত্য পুরস্কার (১৯৮৯), একুশে পদক (১৯৯০) লাভ করেন। - তিনি ২০১৮ সালের ২৫শে জানুয়ারি মৃত্যুবরণ করেন।
• তাঁর রচিত উপন্যাস: - পিঙ্গল আকাশ, - যাত্রা, - প্রদোষে প্রাকৃতজন, - দক্ষিণায়নের দিন, - কুলায় কালস্রোত, - পূর্বরাত্রি পূর্বদিন, - যেতে চাই, - ওয়ারিশ, - বাসর মধুচন্দ্রিমা, - উত্তরের খেপ, - হিসাবনিকাশ, - দলিল, - উপরে ছাপ ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও 'পিঙ্গল আকাশ' উপন্যাস, শওকত আলী।