• 'জ্বলো চিতাবাঘ' গ্রন্থটির রচয়িতা - হুমায়ুন আজাদ। - এটি ১৯৮০ সালে প্রকাশিত একটি কাব্যগ্রন্থ।
• হুমায়ুন আজাদ: - তিনি ১৯৪৭ সালের ২৮ এপ্রিল বিক্রমপুরের রাড়িখাল এলাকায় জন্মগ্রহণ করেন। - তিনি ছিলেন মূলত লেখক ও অধ্যাপক। - ১৯৭৩ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'অলৌকিক ইস্টিমার'। - তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৮৬) লাভ করেন। - তিনি ২০০৪ সালের ১২ আগস্ট মৃত্যুবরণ করেন।
• তাঁর রচিত কাব্যগ্রন্থ: - অলৌকিক ইস্টিমার, - জ্বলো চিতাবাঘ, - সবকিছু নষ্টদের অধিকারে যাবে, - যতোই গভীরে যাই মধু, যতোই উপরে যাই নীল, - আমি বেঁচেছিলাম অন্যদের সময়ে, - কাফনে মোড়া অশ্রুবিন্দু।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।