ভূগোল MCQ
আহ্নিক গতির বেগ কোন অক্ষাংশে সর্বাপেক্ষা বেশি?
সঠিক উত্তর
নিরক্ষরেখায়
সঠিক উত্তর: নিরক্ষরেখায়
বিস্তারিত ব্যাখ্যা
এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• পৃথিবীর আহ্নিক গতি:
→ পৃথিবী সূর্যকে কেন্দ্র করে নিজ অক্ষে অনবরত পশ্চিম হতে পূর্ব দিকে আবর্তন করছে। পৃথিবীর এই আবর্তনকে আহ্নিক গতি বা দৈনিক গতি বলা হয়।
→ নিজ অক্ষে একবার ঘুরতে পৃথিবীর মোট ২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড বা ২৪ ঘন্টা সময় প্রয়োজন। এই সময়কে সৌরদিন বলা হয়।
→ পৃথিবী গোলাকার হলেও এর ব্যাস সর্বত্র সমান নয়। নিরক্ষরেখা বরাবর পৃথিবীর ব্যাস সর্বাপেক্ষা বেশি হওয়ায় এই অঞ্চলে পৃথিবীর আহ্নিক গতির বেগও সর্বাপেক্ষা বেশি (ঘন্টা প্রতি ১৭০০ কি.মি. প্রায়)।
→ এই গতিবেগ মেরুদ্বয়ের দিকে ক্রমশ কমে আসতে থাকে এবং ৯০° উত্তর ও ৯০° দক্ষিণ মেরুবিন্দু দ্বয়ে প্রায় স্তিমিত হয়ে যায়।
→ ঢাকায় আহ্নিক গতির বেগ প্রায় ১৬০০ কি.মি./ঘন্টা।
তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ (নবম-দশম শ্রেণি), উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন
রেফারেন্স মাত্র
- নিরক্ষরেখায় সঠিক
- কর্কটক্রান্তি রেখায়
- মেরু প্রদেশে
- সুমেরু বিন্দুতে
প্রশ্ন তথ্য
- বিষয়
- ভূগোল
- শ্রেণী
- বিসিএস
- মার্ক
- 1.00