মেধাবী
Toggle menu

বায়ুমন্ডলের কোন স্তরে 'তুষারপাত' সংঘটিত হয়?

সঠিক উত্তর
ট্রপোমণ্ডল

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- পৃথিবীর চতুর্দিকের গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলা হয়। এর বিস্তার উপরের দিকে ১০,০০০ কিলোমিটার পর্যন্ত।
- বায়ুমণ্ডল পাঁচটি স্তরে বিভক্ত।
এগুলো হলো:
- ট্রপোমণ্ডল
- স্ট্রাটোমণ্ডল
- মেসোমণ্ডল
- তাপমণ্ডল
- এক্সোমণ্ডল।

- এদের মধ্যে ভূপৃষ্ঠের সবচেয়ে নিকটবর্তী হলো ট্রপোমণ্ডল। এই মণ্ডলের বিস্তৃতি নিরক্ষীয় অঞ্চলে ১৬-১৯ কিমি এবং মেরু অঞ্চলে ৮ কিমি।
- বৃষ্টিপাত, বজ্রপাত, বায়ুপ্রবাহ, ঝড়, তুষারপাত, শিশির, কুয়াশা ইত্যাদি সকল কিছুই ট্রপোমণ্ডলে সংঘটিত হয়৷
- ট্রপোমণ্ডলের শেষ প্রান্তের অংশের নাম ট্রপোবিরতি।
- বায়ুমণ্ডলের সবচেয়ে উপরের স্তর হলো এক্সোমণ্ডল।

- বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বায়ুমণ্ডলের আয়োনোস্ফিয়ার থেকে। 
- মেসোমন্ডল বায়ুমন্ডলের সবচেয়ে শীতলতম তাপমাত্রা ধারন করে।

তথ্যসূত্র:- ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

সকল অপশন

রেফারেন্স মাত্র

ক) এক্সোমণ্ডল
খ) মেসোমণ্ডল
গ) ট্রপোমণ্ডল
ঘ) স্ট্রাটোমণ্ডল

প্রশ্ন তথ্য

বিষয়
ভূগোল
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড