জাতিসংঘ পরিবেশ কর্মসূচী (UNEP)UNEP - এর পূর্ণরূপ United Nations Environment Programme বা জাতিসংঘ পরিবেশ কর্মসূচী। প্রতিষ্ঠার পর থেকেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর পৃথিবী নির্মাণের উদ্দেশ্যে পরিবেশগত এজেন্ডা নির্ধারণ ও বাস্তবায়নে UNEP নেতৃত্ব দিয়ে যাচ্ছে।
প্রতিষ্ঠাকাল:
৫ জুন, ১৯৭২ সালসদস্য সংখ্যা: জাতিসংঘের সদস্য ১৯৩টি দেশ কর্তৃক অনুমোদিত
প্রতিষ্ঠাকালীন সম্মেলন:
Stockholm Conference বা United Nations Conference on the Human Environmentসদরদপ্তর: নাইরোবি, কেনিয়া
বর্তমান নির্বাহী পরিচালক: ইনগার এন্ডারসেন (ডেনমার্ক)
⤇ পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পদক - Champion of the Earth প্রদান করা হয় এই সংস্থা থেকে।
⤇ UNEP - এর প্রতিষ্ঠার দিন ৫ জুনকে “বিশ্ব পরিবেশ দিবস” হিসেবে পালন করা হয়।
⤇ The United Nations Environment Assembly হচ্ছে এর পরিচালনা পর্ষদ এবং এটি প্রতি দুই বছর পর পর বৈঠকে বসে।
⤇ UNEP - ২০টি ক্ষেত্র নিয়ে কাজ করে। উল্লেখযোগ্য ক্ষেত্র - বায়ু, জৈব নিরাপত্তা, রাসায়নিক ও বর্জ্য পদার্থ, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ, সবুজ অর্থনীতি, সামুদ্রিক পরিবেশ ইত্যাদি।
উৎস: জাতিসংঘ পরিবেশ কর্মসূচী ওয়েবসাইট