মেধাবী
Toggle menu

নিরক্ষীয় অঞ্চলে বাংলাদেশের অবস্থানের ফলে কোন শক্তির প্ৰাচুৰ্য্যতা লক্ষণীয়?

সঠিক উত্তর
সৌরশক্তি

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

নিরক্ষীয় নিম্ন অক্ষাংশ অঞ্চলে সূর্য বছরের প্রায় সব সময়ই লম্বাভাবে কিরণ দেয়।
ফলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অপরাপর দেশগুলাে নিরক্ষীয় বা ক্রান্ত্রীয় অঞ্চলে অবস্থিত হওয়ার কারণে সহজে প্রচুর সৌরশক্তি পেয়ে থাকে।
ইউরােপ, আমেরিকা মহাদেশের বেশ কিছু দেশে সূর্য বছরে কয়েকমাস বাকাভাবে কিরণ দেয়, কখনাে কখনাে সূর্য প্রায় দেখাই যায় না।
সে কারণে সেই সব দেশে জনগণকে বাড়িঘর বসবাসের জন্যে উপযােগী রাখতে প্রচুর জ্বালানি সম্পদ ব্যয় করতে হয়।
আমাদের এই অঞ্চলের দেশগুলােকে তা করতে হয় না। আমরা প্রকৃতি থেকে সূর্যের যে আলাে অনায়াসে লাভ করি তা অনেক মূল্যবান সৌর সম্পদ। এই সম্পদ আধুনিক যান্ত্রিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের বিদ্যুতের চাহিদা পূরণ করতে পারি। আমাদের খাদ্য, চিকিৎসা, বাসস্থানসহ নানা ক্ষেত্রেই সৌরশক্তিকে ব্যবহার করে বাংলাদেশ আরও উন্নতি লাভ করতে পারে সেই সম্ভাবনা রয়েছে।

উৎস: ব্যাচেলর অফ এডুকেশন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

তাপ শক্তি
বিদ্যুৎ শক্তি
সৌরশক্তি সঠিক
পানি শক্তি

প্রশ্ন তথ্য

বিষয়
ভূগোল
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড