• ARPANET-এ সনাক্ত হওয়া প্রথম ভাইরাস ছিল Creeper. এটি ১৯৭০-এর দশকে তৈরি হয়েছিল এবং এটি একটি পরীক্ষা ধরণের প্রোগ্রাম ছিল যা কম্পিউটার নেটওয়ার্কে সংক্রমণ ঘটাতো। Creeper ভাইরাসটি মূলত একটি স্বয়ংসম্পূর্ণ প্রোগ্রাম যা নেটওয়ার্কে সংযুক্ত কম্পিউটারে ছড়িয়ে পড়ত এবং "I’m the creeper, catch me if you can!" বার্তা প্রদর্শন করত। এটি কোন ক্ষতিকর উদ্দেশ্যে তৈরি হয়নি, বরং নেটওয়ার্ক সিকিউরিটির পরীক্ষার জন্য ছিল। এরপরের সময়ে ভাইরাসগুলো অনেক বেশি জটিল এবং ক্ষতিকর হয়ে উঠেছিল, তবে Creeper ছিল প্রথম ভাইরাস যা ARPANET নেটওয়ার্কে সনাক্ত হয়। তাই এর গুরুত্ব প্রযুক্তি ইতিহাসে অনেক বেশি।
• কম্পিউটার ভাইরাস: - কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকারক প্রােগ্রাম। - কম্পিউটার ভাইরাস বাহিরের উৎস থেকে কম্পিউটারের মেমােরিতে প্রবেশ করে মেমােরিতে গােপনে বিস্তার লাভ করে মূল্যবান প্রােগ্রাম, তথ্য নষ্ট করা ছাড়াও অনেক সময় কম্পিউটারকে অচল করে দেয়। - CIH ভাইরাসের রচয়িতা Chen Ing-hau (চেন ইং-হাও) যিনি তাইওয়ানের Tatung University এর ছাত্র ছিলেন। - তার নামের আদ্যাক্ষর নিয়েই মূলত এই ভাইরাসের নামকরণ করা হয়েছে- Chen Ing-hau (CIH)। - চেরনোবিল ভাইরাস কে CIH ভাইরাসও বলা হয়।
- এই ভাইরাসকে Chernobyl বা Spacefiller-ও বলা হয়। - ২৬ এপ্রিল, ১৯৯৯ সালে বাংলাদেশসহ সারা বিশ্বের লক্ষ লক্ষ কম্পিউটার 'CIH' বা চেরনোবিল নামক ভাইরাসের আক্রমণে বিপর্যয়ের সম্মুখীন হয়। - সত্তর দশকেই, ইন্টারনেটের আদি অবস্থা, আরপানেট (ARPANET)-এ ক্রিপার ভাইরাস নামে একটি ভাইরাস চিহ্নিত করা হয়। - সে সময় রিপার (Reaper) নামে আর একটি সফটওয়্যার তৈরি করা হয়, যা ক্রিপার ভাইরাসকে মুছে ফেলতে পারত। সে সময় যেখানে ভাইরাসের জন্ম হতো সেখানেই সেটি সীমাবদ্ধ থাকত।
উৎস: ১. কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি। ২. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। ৩. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণি।