মূল বিষয়বস্তুতে যান

এন্ডোস্কোাপি যন্ত্রে পদার্থবিজ্ঞানের কোন নীতি ব্যবহার করা হয়েছে?

সঠিক উত্তর

আলোর পূর্ণপ্রতিফলন

সঠিক উত্তর: আলোর পূর্ণপ্রতিফলন

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বিজ্ঞান ১ নম্বর

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

বিজ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

এন্ডোসকোপি বলতে সাধারণভাবে কোনো কিছুর ভিতরে দেখাকে বুঝায়। কিন্তু এন্ডোসকপি বলতে আমরা বুঝি
চিকিৎসাজনিত কারণে বা প্রয়োজনে দেহের অভ্যন্তরস্থ কোনো অঙ্গ বা গহবরেকে বাহির থেকে পর্যবেক্ষণ। এন্ডোসকোপ
যন্ত্রের মাধ্যমে আমরা শরীরের ফাঁকা অঙ্গসমূহের অভ্যন্তরভাগ পরীক্ষা করে থাকি।

এন্ডোসকোপ যন্ত্রে দুটি নল থাকে, এদের একটির মধ্য দিয়ে বাইরে থেকে রোগীর শরীরের নির্দিষ্ট অঙ্গে আলো প্রেরণ করা
হয়। আলোক তন্তুর ভিতরের দেয়ালে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে উজ্জ্বল আলো রোগীর দেহ 
প্রবেশ করে। এই আলো রোগাক্রান্ত বা ক্ষতিগ্রস্থ অঙ্গকে আলোকিত করে। দ্বিতীয় আলোক তন্তু নলের ভিতর দিয়ে
আলোর প্রতিফলিত অংশ একইভাবে ফিরে আসে। 
নিম্নবর্ণিত বিভিন্ন অঙ্গ পরীক্ষা করার জন্য এন্ডোসকোপি ব্যবহৃত হয়।
এগুলো হলো
ক. ফুসফুস, বুকের কেন্দ্রীয় বিভাজন অংশ;
খ. পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র বা কোলন;
গ. স্ত্রী প্রজনন অঙ্গ;
ঘ. উদর এবং পেলভিস;
ঙ. মূত্রথলির অভ্যন্তরভাগ;
চ. নাসাগহবর এবং নাকের চারপাশের সাইনাসসমুহ;
ছ. কান। 

উৎস: পদার্থ বিজ্ঞান, নবম দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. আলোর পূর্ণপ্রতিফলন সঠিক
  2. আলোর ব্যতিচার
  3. আলোর প্রতিসরণ
  4. শব্দের প্রতিধ্বনি

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বিজ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

  2. 2

    বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?

  3. 3

    মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?

  4. 4

    সুষম খাদ্যের উপাদান কয়টি?

  5. 5

    হাড় ও দাঁতকে মজবুত করে-

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল