• বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর অনুসারে - » যে নারীর বিয়ে হয় না - অনূঢ়া।
• আবার, নবম-দশম শ্রেণির ব্যাকরণ বোর্ড বই এবং ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ অনুসারে - » যে নারীর বিয়ে হয় নি - অনূঢ়া।
বিভিন্ন রেফারেন্স অনুসারে "যে নারীর বিয়ে হয় না / যে নারীর বা মেয়ের বিয়ে হয় নি" দুইটিই সঠিক উত্তর হয়। অপশনে একাধিক সঠিক উত্তর থাকায় প্রশ্নটির উত্তর তুলে দেয়া হয়েছে।
নারী সম্পর্কিত কিছু বাক্য সংকোচন:
• যে নারীর অসূয়া (হিংসা) নেই = অনসূয়া। • যে নারীর বিয়ে হয় না = অনূঢ়া • যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে = নবোঢ়া • যে নারীর স্বামী ও পুত্র মৃত = অবীরা • যে নারী বীর সন্তান প্রসব করে = বীরপ্রসূ। • যে নারী বীর = বীরাঙ্গনা। • যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয়না = অনন্যা। • যে নারী কখনো সূর্যকে দেখে নাই = অসূর্যম্পশ্যা। • যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা/সুহাসিনী। • যে নারীর হাসি কুটিলতাবর্জিত = শুচিস্মিতা। • যে নারীর বা মেয়ের বিয়ে হয় নি - কুমারী।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।