মেধাবী
Toggle menu

খিলাফত আন্দোলন চলাকালে অপর কোন আন্দোলনটি সংঘটিত হয়েছিলো?

সঠিক উত্তর
অসহযোগ আন্দোলন

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- ১৯২০ সালে সেভার্স চুক্তির অধীনে ব্রিটিশ সরকার মুসলমানদের খেলাফত অটোমান সাম্রাজ্যকে নিজেদের মধ্যে ভাগ করে নিলে এর বিরুদ্ধে ভারতীয়রা ‍মুসলমানরা যে আন্দোলন গড়ে তোলে তা ‘খিলাফত আন্দোলন’ নামে পরিচিত।
- মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা শওকত আলী, আবুল কালাম আজাদ প্রমুখ খিলাফত আন্দোলনের নেতৃত্ব দেন।
- একই সময়ে চেমসফোর্ড-মন্টেগু সংস্কার আইন, রাওলাট আইন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড প্রভৃতি ইস্যুতে কংগ্রেসের নেতৃত্বে দেশব্যাপী ‘অসহযোগ আন্দোলন’ পরিচালিত হয়।
- এ দুটি আন্দোলন তখন সমগ্র ভারতবর্ষে ব্যাপক সাড়া ফেলে। ১৯২৪ সালে কামাল আতাতুর্ক তুরস্কের খিলাফত বিলুপ্ত করলে খিলাফত আন্দোলনের সমাপ্তি ঘটে।
অন্যদিকে,
- স্যার সৈয়দ আহমদের নেতৃত্বে আলীগড় আন্দোলন সংঘটিত হয় উনিশ শতকের দ্বিতীয়ার্ধে
- আইন অমান্য আন্দোলন : ১৯৩০ সালে
- ভারত ছাড় আন্দোলন : ১৯৪২ সালে।
(তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)

সকল অপশন

রেফারেন্স মাত্র

আইন অমান্য আন্দোলন
আলীগড় আন্দোলন
অসহযোগ আন্দোলন সঠিক
ভারত ছাড় আন্দোলন

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলাদেশ বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড