মেধাবী
Toggle menu

আঁখি জিনিশপত্র নিয়ে পোষ্টঅফিসে গেল।' - বাক্যটির 'জিনিশ' ও 'পোষ্ট' শব্দগুলোতে মূর্ধন্য 'ষ' এর ব্যবহার -

সঠিক উত্তর
দুটোই অশুদ্ধ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• 'আঁখি জিনিশপত্র নিয়ে পোষ্টঅফিসে গেল।' - বাক্যটির 'জিনিশ' ও 'পোষ্ট' শব্দগুলোতে মূর্ধন্য 'ষ' এর ব্যবহার - দুটোই অশুদ্ধ

ষ-ত্ব বিধান:
- বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য-ষ ধ্বনির ব্যবহার নেই।
- তাই দেশি, তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য-ষ লেখার প্রয়োজন হয় না।
- কেবল কিছু তৎসম শব্দে ষ-এর প্রয়োগ রয়েছে।
- যেসব তৎসম শব্দে 'ষ' রয়েছে তা বাংলায় অবিকৃত আছে।
- তৎসম শব্দের বানানে মূর্ধন্য 'ষ'-এর ব্যবহারের নিয়মকে ষ-ত্ব বিধান বলে।

• আরবি, ফারসি, ইংরেজি ইত্যাদি বিদেশি ভাষা থেকে আগত শব্দে 'ষ' হয় না। 
যেমন - জিনিস, পোশাক, মাস্টার, পোস্ট, স্টেশন, স্টুডিও ইত্যাদি।
  
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ); বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

সকল অপশন

রেফারেন্স মাত্র

প্রথমটি শুদ্ধ, দ্বিতীয়টি অশুদ্ধ
প্রথমটি অশুদ্ধ, দ্বিতীয়টি শুদ্ধ
দুটোই শুদ্ধ
দুটোই অশুদ্ধ সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা ব্যাকরণ
শ্রেণী
চাকুরী প্রস্তুতি - ৯ থেকে ২০তম গ্রেড - পেট্রোবাংলা
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড