- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর ছদ্মনাম হচ্ছে 'অনিলা দেবী'।
• শরৎচন্দ্র চট্টোপাধ্যায়: - ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে তিনি জন্মগ্রহণ করেন। - শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭) ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। - তাঁঁর প্রথম প্রকাশিত গল্পের নাম 'মন্দির'। - তিনি 'মন্দির' গল্পের জন্য ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরস্কার লাভ করেন। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস হলো 'পথের দাবী' যা ১৯২৬ সালে প্রকাশিত হয়। এটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল।
• তাঁর রচিত বিখ্যাত উপন্যাস: - দেনা-পাওনা, - বড়দিদি, - বিরাজবৌ, - পন্ডিতমশাই, - পরিণীতা, - চন্দ্রনাথ, - দেবদাস, - চরিত্রহীন, - গৃহদাহ, - পথের দাবী, - শেষ প্রশ্ন, - শেষের পরিচয় ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।